চট্টগ্রামঃ ‘দেশের খেটে খাওয়া আপামর মানুষ নয়, শিক্ষিত মানুষরাই বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত। আজকের শিক্ষার্থীদের সততা ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার।’
রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে এ কথা বলেন বক্তারা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহায়তায় এ শিক্ষা উপকরণ বিতরণ করে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
দুপ্রক সভাপতি সৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। এতে বিশেষ অতিথি ছিলেন করল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকা রশ্মি বড়ুয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল কান্তি বড়ুয়া।
পরে পটিয়া পৌরসদরের শেয়ার পাড়া হাজী আবদুল খালেক আমিরিয়া দাখিল মাদরাসায়ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার, দুপ্রক সভাপতি, সাধারণ সম্পাদক, মাদরাসার সুপার আহমদ হালিমীসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
