মো:জিসান রহমান:, মাভাবিপ্রবি প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৩ দিনের ছুটি শেষে শনিবার খুলছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি )।
শনিবার (২১ জুন) থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। কেউ পরিবার ছেড়ে বিদায়ের আবেগ কাটিয়ে উঠছেন, কেউ বা নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন ক্লাসে ফেরার জন্য। চেনা মুখগুলো আবার দেখা যাচ্ছে হলচত্বর, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ও খেলার মাঠে। বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দে মুখর হয়ে উঠছে প্রতিটি করিডোর, প্রতিটি চত্বর।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ফিরছে সেই চেনা ছন্দ, সেই উচ্ছ্বাস। ক্যাম্পাসের নীরবতা ভেঙে আবার শুরু হচ্ছে ব্যস্ততা, আলোচনা, আড্ডা আর পড়াশোনার হাওয়া। শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন ক্লাস নেওয়ার জন্য, আর শিক্ষার্থীরাও ফিরছেন পাঠ্যচর্চার রুটিনে।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে একত্রে সমন্বয় করেই এ দীর্ঘ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
