ঢাকাঃ শিক্ষাখাতে ৯-১০ অর্থবছরে বাজেটে ১৪ শতাংশ ছিলো যা গত ১৪-১৫ বছরে ১৬ শতাংশ অতিক্রম করেনি। সংস্কার-সংস্কার করলেও শিক্ষাখাতের কোথাও সংস্কারের দেখা মেলেনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাজেট নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, বার্ষিক উন্নয়নের যে ১ হাজার ৮৯৭ কোটি টাকা শিক্ষাখাতে আসবাব কিনতে চলে যাবে। এই টাকাটা চলে যাবে শিক্ষাখাতে স্কুল-কলেজে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৯৯০ কোটি টাকার আসবাব তারা কিনবে। এই ৯৯০ কোটি টাকার মধ্যে একটা কলেজের জন্য ৫০০ কোটি টাকার আসবাব কেনা হবে। আমাদের তো জানার অধিকার আছে কেনো একটা কলেজে আসবাবের জন্য বরাদ্দ বাজেটের অর্ধেক পেয়ে যাবে। শিক্ষা খাতে ৯-১০ এর বাজেট এ ১৪ শতাংশ ছিলো যা গত ১৪ ১৫ বছরে ১৬ শতাংশ অতিক্রম করেনি।
বক্তারা আরো বলেন, জনগণের টাকা কীভাবে ব্যয় হবে, সেই টাকা ব্যয়ের জাস্টিফিকেশন কি? এটা জানার কোনো সুযোগ গত ১৬ বছর ধরে ছিলো না।এই যে বিগত সরকারের উৎখাত হওয়ার পর বর্তমান সরকার আসার পর বার-বার তারা বলছেন যে সংস্কার চান, তারা প্রতিনিয়ত নানান জায়গায় কাজ করতে চান, তাহলে সংস্কারটা কোথায়? বাজেটের মধ্যে তো আমরা কোনো সংস্কার দেখতে পাচ্ছিনা, সবার আগেতো এই সংস্কারটা হওয়াটা দরকার ছিলো। বাজেটের যে প্রকল্প রয়েছে তা কোথায় কীভাবে খরচ হচ্ছে তা বিস্তারিতভাবে তুলে ধরা উচিত ছিলো, যেনো সহজেই বোঝা যায় কোথায় কেমন খরচ হচ্ছে, এই প্রকল্পের কোনো দরকার আছে কিনা। কিন্তু এই বাজেট দেখে তা বোঝার কোনো উপায় জনগণের নেই।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
