এইমাত্র পাওয়া

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন তিনি। তবে সাংগঠনিকভাবে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার ‘যুব ও ক্রীড়া সম্পাদক’ হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদরোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়।

তিনি আরও বলেন, স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছি। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রইলো না।’

সময় মতো পদত্যাগপত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, আপতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম। ভবিষ্যতে আর রাজনীতি করবন না বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.