এইমাত্র পাওয়া

শিক্ষক নেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক।।

‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। আগ্রহীরা আগামী ১৬ জুন পর্যন্ত আনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা
শাখার নাম: মাধ্যমিক শাখা, (ইংরেজি ভার্সন)
বিভাগের নাম: ইংরেজি

পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: বিএড ডিগ্রিসহ গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০) অথবা বিএড ডিগ্রি ব্যতীত গ্রেড-১১ (১২,৫০০-৩০,২৩০)।

অন্যান্য সুবিধাদি: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগরভাতা, উৎসবভাতা, পাঁচ শতাংশ স্পেশাল ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ জুন ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা Civil Aviation School And College অথবা Civil Aviation School And College এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: অনলাইন চার্জসহ সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদের জন্য ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে (বিকাশ চার্জ প্রযোজ্য)।

আবেদনের শেষ সময়: ১৬ জুন ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শিক্ষাবার্তা /এ/১১/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.