নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা ছালেহিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক কমিটি) মনোনীত হয়েছেন নলছিটি পৌরসভার সাবেক ১ নং প্যানেল মেয়র বিএনপি নেতা মো. লিটন খান।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমেদ স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এডহক সভাপতি মোঃ লিটন খান বর্তমান পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি নলছিটি পৌরসভার সাবেক ১ নং প্যানেল মেয়র।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ মাশকুরুল আলম রশীদি ও অভিভাবক সদস্য মোঃ খোক হাওলাদার।
সূর্যপাশা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়ে লিটন খান বলেন, আমার লক্ষ্য থাকবে শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। প্রতিষ্ঠানের সুপার এবং শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
