অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম: অধ্যক্ষের এমপিও বন্ধে শোকজ করলো মাউশি

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী কলাপাড়ায় উপজেলার ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহম্মেদ বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ জমি অধিগ্রহণের অর্থ  আত্মসাৎ এর অভিযোগে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

গত ২১ মে মাউশির  সহকারি পরিচালক মো: মঈন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়।  চিঠিতে কেন তাঁর এমপিও বন্ধ হবে না তা তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। 

এতে বলা হয়,  আশুগঞ্জ পাওয়ার প্লান্ট এর জমি অধিগ্রহণের (১৩ লক্ষ ৯৬ হাজার ৩২৩ টাকা এবং ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ ৬২ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রমাণিত হয়েছে। কলেজের গাছ বিক্রি ৩০ হাজার টাকা, কলেজের দোকান ভাড়া বাবদ ৪৬,৫৮৮ টাকা সহ কলেজ নামিয় জমির ক্ষতিপূরন ১৪ লক্ষ টাকাও আত্মসাৎ করছে বলে জানা গেছে। সরকারের অনুমতি ব্যতীত একাধিকবার বিদেশ সফর করেছেন। কলেজের শিক্ষক নিয়োগের মাধ্যমে উৎকোচ গ্রহণ করেছেন। এছাড়াও ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়নের, পূর্ব মধুখালী সালিয়া দাখিল মাদ্রাসা দুই মেয়াদে গভর্নিং বডির সভাপতি ছিলেন। সেখানেও স্বজনপ্রীতি করে নিয়োগ বাণিজ্য করেছেন বলেও জানা গেছে। কলেজের অধ্যক্ষ থাকা কালিন ছাত্র/ছাত্রীদের দিয়ে ফ্যাসিবাদ সরকারের মিছিল মিটিং করাতেন, শিক্ষকসহ সকল কর্মকর্তাকে আওয়ামী লীগের রাজনীতি করাতে বাধ্য করতেন তিনি। তিনি নিজে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন।

জানা গেছে,  কলেজ সম্পর্কিত ও অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম ও অডিট অফিসার সুলতান আহমেদ। 

তদন্ত কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অভিযোগ সমূহ প্রমানিত হওয়ার প্রেক্ষিতে আইনঅনুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

এ বিষয়ে অধ্যক্ষ বশির আহমেদ এর মুঠোফোনে একাধিকবার কল করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.