এইমাত্র পাওয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩টি পদের চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিনটি পদের চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপারিশকৃত প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপারিশকৃত ৩৫ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা ২৮ মে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.