জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ শুরু ২০ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ খ্রিষ্টাব্দের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২০ মে। চলবে ২২ জুন পর্যন্ত ।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, অনলাইনে ফরম পূরণের পর প্রিন্ট করা আবেদন ফরম ২২ জুনের মধ্যে কলেজে জমা দিতে হবে। আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চায়ন ২৩ জুন শুরু হয়ে চলবে ২৪ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেয়া যাবে ২৫ জুন থেকে ২৬ জুন বিকেল ৪টা পর্যন্ত।

পরীক্ষার সূচি ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://ems.nu.ac.bd) প্রকাশ করা হবে।  

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.