উপবৃত্তির অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সাল/২০২৪-২৫ অর্থবছরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনের সময়সীমা ১৫ মে ২০২৫ খ্রি. তারিখের পরিবর্তে ২২ মে ২০২৫ খ্রি. পর্যন্ত  বাড়ানো হয়েছে।

শনিবার (১৭ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর  সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২২-২৩ (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সুবিধাদি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিকেট থেকে https://estipend. pmeat.gov.bd সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চলমান উপবৃত্তির আবেদনের সময়সীমা ১৫ মে ২০২৫ খ্রি. তারিখের পরিবর্তে ২২ মে ২০২৫ খ্রি. রাত ১১:৫৯ টা পর্যন্ত এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক PMEAT ‘র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে forward করার সময়সীমা ২৭ মে ২০২৫ খ্রি. তারিখের পরিবর্তে ০১ জুন ২০২৫ খ্রি. রাত ১১:৫৯ টা পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হ’ল।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.