ফাজিল পরীক্ষার ফল প্রকাশ ১৩ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২৩-এর ফল আগামী ১৩ মে প্রকাশিত হবে।

বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইআবির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২৩-এর ফলাফল আগামী ১৩ মে প্রকাশ করা হবে। ওই দিন দুপুর ২টার পর পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.