এইমাত্র পাওয়া
Oplus_131072

শিক্ষক-কর্মচারী এক্যজোটের নেতাদের নিয়ে ইফতার করলেন সেলিম ভুইঁয়া 

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষক-কর্মচারী এক্যজোটের নেতাদের নিয়ে ইফতার করলেন শিক্ষক-কর্মচারী এক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া। 

আজ ২৫ মার্চ মঙ্গলবার পল্টনের নিজ অফিসে তিনি ইফতার পার্টির আয়োজন করেন।

ইফতারে ২০/২৫ জন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। ইফতার মাহফিলে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মোঃ জাকির হোসেন, বিপাশা ইয়াসমিন, মনিরুল হক, আ: জব্বার জয়,   শিক্ষাবার্তার প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামানসহ শিক্ষক -কর্মচারী ঐক্য জোটের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 ইফতারের আগে সেলিম ভুইঁয়া বলেন, শিক্ষক-কর্মচারীরা ইদের আগে বেতন বোনাস পাচ্ছে না। এটা খুবই দু:খজনক। এই কৃত্রিম সংকট  সৃষ্টিকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগর দোসর । তিনি বলেন পতিথ সরকার হাসিনা চলে গেলেও তাদের দোসরা  এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। 

তিনি দেশ ও উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করেন।  সমাজের বিত্তবানদের দুস্থ ও অসহায়দের  সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান।

শিক্ষাবার্তা /এ/২১/০৩/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.