নিজস্ব প্রতিবেদক।। ঈদুল ফিতর উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সামরিক বাহিনীর সদস্যরা মার্চের বেতনসহ ঈদ বোনাস পাবেন ২৩ মার্চ।
ঈদুল ফিতর উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সামরিক বাহিনীর সদস্যরা মার্চের বেতনসহ ঈদ বোনাস পাবেন ২৩ মার্চ। গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন হবে। তাই ঈদের এক সপ্তাহ আগেই চাকরিজীবীদের বেতন ও ঈদ বোনাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
তবে ১৪ এপ্রিল অনুষ্ঠেয় পহেলা বৈশাখের ভাতা ঈদের পর দেয়া হবে। এছাড়া অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চের অবসর ভাতাও ২৩ মার্চ দেয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা /এ/১১ /০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
