এইমাত্র পাওয়া

জুলাই অভ্যুত্থানে ১১ নারী শহীদ হয়েছেন: উপ‌দেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য়ের উপ‌দেষ্টা আসিফ মাহমুদ স‌জীব ভূঁইয়া ব‌লেছেন, জুলাই অভ্যুত্থানেও আমাদের ১১ নারী শহীদ হয়েছেন। এছাড়াও অনেকেই আহত হয়েছেন। তাদের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জানাতে চাই।

শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন।

উপ‌দেষ্টা আসিফ মাহমুদ ব‌লেন, ‘সবার অর্জনের পরিমাণ সমান নয়। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা আইডেন্টিফাই করেছি, যারা বাংলাদেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে এনেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে—তার মধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। আরো গুরুত্বপূর্ণ হলো স্পোর্টসে আমরা যে পার্টিসিপেশনের কথা বলি, তা হলো আর্চারি ফেডারশনে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নারীদের সমানতালে এগিয়ে যাওয়া। ইতোমধ্যে নারী আর্চারের যে বিজয় ছিনিয়ে এনেছেন তার জন্য ধন্যবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ আর্চারি বিভাগের ইতি খাতুন ও রানার্স আপ হন বিকেএসপির সোনালী রায়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল ব্যাপক। চলতি দশকে কোনো আন্দোলনে রাজপথে নারীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। গত বছর ডিসেম্বরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে ১১ জন নারী শহীদের কথা উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.