এইমাত্র পাওয়া

৫ দাবিতে সব মেডিকেলে ক্লাস বর্জন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ঢাকাঃ সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালে ক্লাস-পরীক্ষা বর্জন ও ইন্টার্ন চিকিৎসকেরা আজ শনিবার (৮ মার্চ) কর্মবিরতি পালন করছেন । পাঁচ দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি এ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

ঘোষণায় জানানো হয়, সব মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও সংশ্লিষ্ট স্টাফদের অবগতির জন্য জানানো যাচ্ছে, নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে—

৮ মার্চ বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সারা দেশে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন করছেন।

বেলা ১১টায় সারা দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন বা বিক্ষোভ মিছিল পালন করবেন। দুপুর ১টায় বিক্ষোভ মিছিল বা মানববন্ধন শেষ করে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ডিরেক্টর, প্রিন্সিপাল, এইচওডি, মিড লেভেলসহ সব সরকারি ও বেসরকারি ট্রেইনিদের কাছে স্মারকলিপি প্রদান করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading