নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নর্থ প্যাসিফিক ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানিকগঞ্জের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। অধ্যাপক ফরহাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্তযুক্ত করা হয়েছে।
সেগুলো হলো
১. নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
২. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি পাবেন।
৩. উপাচার্য পদে তিনি সব দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মেনে কাজ করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
