ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হা-ম-লার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লাঃ ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ বের করে হোমনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। উপজেলার (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক পরিবারের আয়োজনে এ বিক্ষোভ-মানববন্ধন করা হয়।

এ সময় প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মো. শামসুল হক সরকার, অধ্যক্ষ কেএম আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. আবদুল করিম,সুপার মাওলানা আবদুল কাদির, চান্দেরচর মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রেহেনা মজিদ, মহিলা কলেজের প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার, মনিপুর সামসুল হক ভূঁইয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল হালিম,সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, সিনিয়র শিক্ষক আবদুল আলীম, আবদুল হক, কাজী মো. ইব্রাহীম,মো. মিজানুর রহমান, মো. ইসমাইল, সোহেল রানাসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা বিক্ষোভে অংশ নেন।

এ সময় বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, যে পুলিশ সদস্যরা শিক্ষকদের সঙ্গে বর্বর আচরণ করেছে এবং শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে- তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.