বিশিষ্ট ব্রিটিশ নাগরিকের তালিকায় স্কুলছাত্র ইউসুফ

মাত্র ১৩ বছর বয়সে বিশিষ্ট ব্রিটিশ নাগরিকের তালিকায় স্থান করে নিয়েছে ইবরাহিম ইউসুফ। ব্রিটিশ সরকার প্রকাশিত ‘নিউ ইয়ার অনার্স ২০২০’-এর তালিকায় জায়গা পেয়েছে সে। ১৮৯০ সাল থেকে বিভিন্ন খাতে অবদান রাখা বিশিষ্ট ব্রিটিশ নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। ব্রিটিশ রানি বা তাঁর প্রতিনিধি এসব ব্যক্তির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ২০২০ সালের তালিকায় এক হাজার জন স্থান পেয়েছেন। দাতব্য প্রতিষ্ঠানের হাজার হাজার পাউন্ড সংগ্রহের কৃতিত্বের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওল্ডহাম সিটির এই মুসলিম শিশু সে তার অবসরের বেশির ভাগ সময় ব্যয় করে ১১টি পৃথক দাতব্য প্রতিষ্ঠানের জন্য।

ইবরাহিম ইউসুফ জন্মদিন ও ঈদে পাওয়া হাত খরচের টাকাও দান করে দেয় এবং টুইটারের মাধ্যমে অসহায় মানুষের জন্য দাতা ও দান সংগ্রহ করে থাকে। তার মা বলেন, সে তার ১৩তম জন্মদিন উদ্যাপন করেনি। সে বলেছে, সে কোনো পার্টি বা উপহার চায় না। সে চায় সব অর্থ কল্যাণমূলক কাজে দান করে দিতে। সম্মানজনক এই তালিকায় আরো স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হুসাইন (৩৫), আফজাল প্রধান, মুহাম্মদ আশরাফ আলী, ইয়াসমিন হারুন, আলী আকবর প্রমুখ মুসলিম। দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান ‘নিউ ইয়ার অনার্স ২০২০’ তালিকায় স্থান পাওয়া সব মুসলিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘২০২০ সালের তালিকায় স্থান পাওয়া সবাইকে অভিনন্দন।
নিশ্চয়ই তাঁরা তাঁদের নেতৃত্ব, পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে এই সম্মান অর্জন করেছেন। ইসলাম ধর্মবিশ্বাসের মূলে রয়েছে সমাজসেবা ও বৃহত্তর সমাজের ধারণা। ব্রিটিশ মুসলিমদের ধারাবাহিক অবদান তাদের বৈচিত্র্যময় ব্রিটিশ সমাজে বিশিষ্ট স্থান দিয়েছে।’ সূত্র : এমসিবি ডটঅর্গ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.