নতুন শিক্ষা সচিব মাহবুব হোসেন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব হোসেন। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব।
একই আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করা হয়েছে। আদেশে রাজউকের চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) ড. সুলতানা আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এদিকে, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে বর্তমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। ফলে তার স্থলে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.