খুলনা বিশ্ববিদ্যালয়ের হলসহ বেশকিছু স্থাপনার নাম পরিবর্তন

খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলসহ বেশকিছু স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ও হলের নাম পরিবর্তন করা হয়েছে।

সেগুলো হলো- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বিজয় ২৪ হল, সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন ১, জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন ২, কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবনের নাম ৩, জয় বাংলা ভবনের নাম একাডেমিক ভবন ৪, শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসনিক ভবনের নাম প্রশাসনিক, শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের নাম খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সুলতানা কামাল জিমনেসিয়ামের নাম খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের নাম খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের তিনটি কোয়ার্টারের নাম পরিবর্তন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.