এইমাত্র পাওয়া

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নি-হ-ত

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে ইসলাম আল বালাক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় আরো এক শিক্ষার্থী আহত হয়েছে।

দ্বীন ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হারুন সর্দারের ছেলে ।

সোমবার দুপুর আড়াইটার দিকে মুমূর্ষু অবস্থায় দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী মিরাজ জানান, আজ দুপুরের দিকে দ্বীন ইসলাম বন্ধু আরমিনকে নিয়ে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তারা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্বীন ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় দ্বীন ইসলাম আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading