ড. মুহাম্মদ ইউনূসকে টাস্ক ফোর্স প্রতিবেদন দিলেন শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘সমতা ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ এবং সম্পদ সংগ্রহ’ শীর্ষক টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা।

উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর ১২ সদস্যের এ টাস্ক ফোর্স গঠন করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.