সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান গণঅনশনে সরকার কর্ণপাত না করায় মৃত্যুর পথ বেছে নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ। পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী, সুরাইয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ২২ দিন গণ অনশনের পর অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।
অনেককেই হাসপাতালে নিতে হয়েছে। বেশ কয়েকজনকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কনকনে শীতের মধ্যে অনশন চালিয়ে যেতে কষ্ট হচ্ছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫সহ ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৬ ডিসেম্বর থেকে গণঅনশন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ। কিন্তু এতদিনেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যেগ বা কর্ণপাত না করায় মৃত্যুর পথ বেছে নিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ। উল্লেখ্য সংগঠনটি ১৭ ডিসেম্বর থেকে শুরু করেছে আমরণ অনশন।
তাদের চার দফা দাবিগুলো হলো, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা, আবেদনে ৫০ ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষা সমূহ জেলা বিভাগীয় পর্যায়ে নেয়ার ব্যবস্থা করা, নিয়োগ পরীক্ষাগুলো তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন সহ সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করা। পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমেদ উজ্জল কুমার বিশ্বাস, নাজিমুদ্দিন পারভেজ, মোশারফ হোসেন জুয়েল, জাকিরুল ইসলাম মাসুদ, সুমন ইসলাম প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
