এইমাত্র পাওয়া

শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকাঃ শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মানবিক টিম নামে একটি সংগঠন।

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক আব্দুর রহিম বাচ্চু বলেন, প্রতিবছর শিক্ষার্থীরা পাস করার পরও ভর্তি হতে ৮-১০ হাজার টাকা করে লাগে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই দুর্বল। এটার কারণে আরও পিছিয়ে যাচ্ছে। এর জন্যই আমরা মানববন্ধন করেছি।

তিনি আরও বলেন, এ মানববন্ধন থেকে আমরা একটি দাবি জানিয়েছি। সেটি হলো শিক্ষাখাতে বাণিজ্য বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একই বিদ্যালয়ে পাস করার পরেও ১০-১৫ হাজার টাকা কেন দিতে হবে। এটি একটি ভয়ংকর লুটপাট ও দুর্নীতিযুক্ত কাজ। এটা বন্ধ করতে হবে। তা না হলে দেশের গরিব মানুষ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে।

মানববন্ধনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading