ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) থেকে জবি শিক্ষার্থীদের নিজেদের আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন (২৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
