এইমাত্র পাওয়া

পিএসসি: ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি শুরু হবে। প্রথম ধাপে এ পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রথমে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে জানানো হবে। রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন ১০৫ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য ৫ হাজার ৮৬২ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.