Oplus_131072

বিপিটিএ কেন্দ্রীয় কমিটি সভাপতি শাহীন ও সম্পাদক লিপি নির্বাচিত

প্রেস বিজ্ঞতি:বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলন ও চতুর্বার্ষিক কাউন্সিল ২০২৪ জাতীয় প্রেসক্লাব,ঢাকার মিডিয়া কমপ্লেক্সে অদ্য ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় মোহাম্মদ আবদুল মন্নান হাওলাদার, চেয়ারম্যান, নির্বাচন কমিশন, প্রতিনিধি সভা ও চতুর্বার্ষিক কাউন্সিল ২০২৪ এর সভাপতিত্বে সমিতির প্রচার সম্পাদক মো: রফিজ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক সিকদার, সাবেক ছাত্রনেতা ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন ড: মো: নজরুল ইসলাম, অধ্যাপক, গণিত বিভাগ ও সিনেট সদস্য, জাহাঙ্গীর নগর নগর বিশ্ববিদ্যালয়, যুগ্ম মহাসচিব, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা, ব্যারিস্টার কাজী রহমান মানিক, ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা, অ্যাডভোকেট মো: হাবিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও পাবলিক প্রসিকিউটর স্পেশাল ট্রাইবুনাল, অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, সহকারী পাবলিক প্রসিকিউটর, স্পেশাল ট্রাইবুনাল, ঢাকা।

কাউন্সিল অধিবেশন শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন শাহীন, নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান হিসেবে সেনানিবাস, ঢাকার ভাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হিসেবে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক মো: আবদুল আলিম ভূঁইয়া সুজন, সাধারন সম্পাদক, মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুন নাহার লিপি, নির্বাহী সাধারন সম্পাদক, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর জেলার সদর উপজেলার দক্ষিণ ডিক্রীর চর মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাজেদুল হক বাবুল, সহকারী শিক্ষক, ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুরসহ ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

বক্তাগণ ঐতিহ্যবাহী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘ সময় ধরে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবী দাওয়াসহ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিজেদের অগ্রনী ভূমিকা পালনের কথা তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি কর্তৃপক্ষের নিকট দাবী করেন সহকারী শিক্ষকগণকে ১০ গ্রেড প্রদানসহ শতভাগ পদোন্নতি দ্রুত বাস্তবায়ন ও প্রধান শিক্ষকগণকে ৯ম গ্রেড প্রদান সময়ের একমাত্র দাবী।

এ ছাড়া শিক্ষকগণের ১০ বছর ও ১৬ বছর পুর্তিতে প্রাপ্য উচ্চতর গ্রেডের প্রতিবন্ধকতা দূরীকরণ করে দ্রুত উচ্চতর গ্রেড প্রাপ্তি নিশ্চিতকরণ, পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের একই পদে ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্তি, বিদ্যালয়ের সময়সূচি সকাল ১০. ০০ ঘটিকা থেকে বিকাল ৩. ০০ ঘটিকা পর্যন্ত, বদলীর নীতিমালা সহজিকরণ করে ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে অন্ত: উপজেলাসহ সকল পর্যায়ে বদলী চালুকরণ, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের বন্ধের সাথে মিল রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ দেয়া এবং শিক্ষকগণের টিফিন ভাতা নুন্যতম ৩০০০ টাকা ঘোষণার করার বিষয়ে দাবী উত্থাপন করেন।

অনুষ্ঠান শেষে ইতোপূর্বে মৃত্যুবরণকারী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।

শিক্ষাবার্তা/এ/২৬/১২/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.