এইমাত্র পাওয়া

সার্বিয়ার রাজধানী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল

ঢাকাঃ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। গত নভেম্বরে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ায় সরকারকে দায়-দায়িত্ব নেয়ার দাবিতে গত রোববার (২২ ডিসেম্বর) সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলনে কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক।

সরকারের হিসাব অনুযায়ী, অন্তত ২৯ হাজার মানুষের জমায়েত হয়েছে ওই দিন। উত্তর সার্বিয়ার নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে পড়েছিল। এতে ১৫ জনের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। এরপরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। চাপের মুখে এরই মধ্যে সরকার ১৩ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন মন্ত্রীও ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading