নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চার জন সহকারী শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এতথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চার জন সহকারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী শর্তসাপেক্ষে চাকরি হতে অব্যাহতি প্রদান করা হলো।
চাকরি ছাড়া ঐ চার শিক্ষক হলেন, মোহাম্মদ এমদাদুল হক, সহকারী শিক্ষক (গণিত) চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা, মো: নুরে আলম সিদ্দিকীসহকারী শিক্ষক (বাংলা) লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ, উৎপল হালদার সহকারী শিক্ষক (ইংরেজী) অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ও পাপ্পু চন্দ্র সরকার সহকারী শিক্ষক (ইংরেজী) মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোণা।
অব্যাহতির শর্তে বলা হয়েছে, সরকারি কোন পাওনা ভবিষ্যতে উদ্ঘাটিত হলে তাঁরা তা পরিশোধ করতে বাধ্য থাকবেন, তাঁরা স্বেচ্ছায় চাকুরি হতে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চাকুরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনরূপ আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধাদি প্রাপ্য হবেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

