জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন বছরের (২০২৫ সাল) প্রথম দিনে ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সুযোগ ২১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

আজ বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সম্পর্কিত ওয়েবসাইট তে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে (শুক্রবার ও শনিবার ছাড়া) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.