নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই এক হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই।
শনিবার দুপুরে ১২টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়া জেলা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাশিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচীর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আত্মত্যাগ, সেই উদ্দেশ্য পূরণের কোনো লক্ষণ এখনও দৃশ্যত হচ্ছে না। এর প্রধার কারণ হিসেবে পতিত ফ্যাসিবাদ সরকারের রেখে যাওয়া ফ্যাসিস্ট প্রশাসনকে দায়ী করেছেন তিনি।
তিনি বলেন, “বিগত বিএনপি সরকারের শেষের দিকে শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবি তুলেছিলেন। বিএনপির তৎকালীন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার নির্বাচনী ইশতেহারেও জাতীয়করণের বিষয়টি এনেছিলেন। বর্তমানে তারেক রহমান সেই প্রতিশ্রুতি রক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।”
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ , কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ,বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মোঃ আইনুদ্দিন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেতা হামিদুর রহমান বকুল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার আহ্বায়ক ও শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া। মোঃ আব্দুল মান্নান বাদশা সাধারন সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়া।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
