অনলাইন ডেস্ক :
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত কেন্দ্র পরিচালনায় কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
পরীক্ষার ব্যয়ভার বহন, আসন ব্যবস্থা, কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগসহ পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিবকে সহায়তা করবে এ কমিটি। ঢাকা বোর্ড থেকে সব জেলা প্রশাসককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
আগামী ২৩ জানুয়ারির মধ্যে এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন করে সদস্যদের তালিকা ঢাকা বোর্ডে পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। জেলা প্রশাসকদের পাঠানো চিঠিতে এসএসসির পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের বিস্তারিত জানানো হয়েছে।
চিঠিটি দেখতে : https://www.bd-journal.com/assets/gallery/Zia/hridoy/kendro%20committee.pdf
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
