এইমাত্র পাওয়া

৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযোগে ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৯ জন সহকারী পুলিশ সুপার।

রোববার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে এর আগে বদলি আদেশ হয়েছে এমন নয় কর্মকর্তার বদলির আদেশ বাতিল হয়েছে। তারা রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কর্মস্থলে যোগদান করবেন।

শিক্ষাবার্তা /এ/০২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.