এইমাত্র পাওয়া

এসএসসির ফরম পূরণ শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক।। ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে রোববার (১ ডিসেম্বর)। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফিসহ জমা দেয়া যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। আর নির্ধারিত ফির অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না। এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রেজিস্ট্রেশন ফি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি ২ হাজার ২৪০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফি ২ হাজার ১২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না। 

শিক্ষাবার্তা /এ/২৯/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading