জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় পানির ট্যাপ চুরি করা অবস্থায় এক চোরকে হাতেনাতে ধরেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা। পরে ওই চোরকে সাথে নিয়ে তার দেয়া তথ্য মতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার থেকে আরও একজন চোরকে আটক করেন তারা।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ২ চোরকে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক হওয়া ২ জন (চোর) হলেন, কুষ্টিয়া সদরের কমলাপুর এলাকার মো. গিয়াস আলীর ছেলে হায়দার আলী(২৭) ও একই উপজেলার চৌড়হাস এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব(২৫)।
জানা যায়, সোমবার বেলা একটার দিকে চোর হায়দার আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের পানির ট্যাপ খুলছিল। সেসময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড তাকে দেখে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। তার সাথে থাকা ব্যাগে একটি পানির ট্যাপ পাওয়া যায়। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী ও সাংবাদিকদের সহযোগিতায় শেখপাড়া বাজারে অবস্থানরত চোরের সহকারীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে নিরাপত্তা কর্মকর্তারা। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পুলিশে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা মামলার বিষয়ে এখন অবধি কোন সিদ্ধান্ত নেইনি। আমরা পরে থানায় গিয়ে সিদ্ধান্ত নিব।
উল্লেখ্য, আনুমানিক গত ১৫/২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে প্রতিনিয়ত পানির ট্যাপসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। ফলে চুরি
করা অবস্থায় চোরকে হাতেনাতে ধরে ফেলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
