ঢাবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০৫০ টাকা, তবে আইবিএ ইউনিটের জন্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের শাখাগুলোতে অথবা অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে।

পরীক্ষার সময়সূচি

আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি ২০২৫, শনিবার

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার

বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ভর্তি প্রক্রিয়ায় বিভিন্ন অনুষদ অনুযায়ী ইউনিটভিত্তিক আবেদন করতে হবে। বিজ্ঞান অনুষদসহ অন্যান্য বিজ্ঞান বিষয়ক বিভাগে বিজ্ঞান ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের জন্য কলা ইউনিট, ব্যবসায় শিক্ষার জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট এবং আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে।

বিস্তারিত তথ্য এবং আবেদনের যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.