দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারদের পদত্যাগ

ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে দুই কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলে—কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন।

২০২১ সালের ৩ মার্চ সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.