এইমাত্র পাওয়া

চবির হলগুলোর খাবারের মান বাড়াতে পরীক্ষামূলক একটি হলের দায়িত্বে শিক্ষার্থীরা

চট্টগ্রামঃ খাবারের মান বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ডাইনিং কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো.আব্দুল মান্নানসহ সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ডাইনিংয়ের খাবারের যাবতীয় দায়িত্ব শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে ১১ সদস্যের কমিটি করা হয়েছে। আহবায়ক হিসেবে দুইজন আবাসিক শিক্ষক কমিটিতে রয়েছেন।

জানা গেছে, চবির হলগুলোর খাবারের মান বৃদ্ধির দাবি অনেক দিনের। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনে নতুন কর্তাব্যক্তি নিয়োগ পাওয়ার পর শিক্ষার্থীদের পরিচালনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলকভাবে সোহরাওয়ার্দী হলে এ কার্যক্রম শুরু হয়েছে। খাবারের মান বাড়লে পর্যায়ক্রমে চবির অন্য হলের দায়িত্ব শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.