এইমাত্র পাওয়া

৩০ নভেম্বর পর্যন্ত চলবে হজের প্রাথমিক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক।। হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন চলমান থাকবে। বুধবার এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম /এ/২৪/১০/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.