নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও শিক্ষা বোর্ড যশোরের নতুন কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনসিটু, ফুলবাড়ী সরকারি কলেজ, দিনাজপুর) অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামান এবং বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন পেয়েছেন সরকারি বজ্রলাল কলেজ, খুলনার সহকারী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এই পদে পদায়ন করা হয়।
এছাড়াও যশোর শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক পদে পদায়ন পেয়েছেন ওএসডি, মাউশি ও (সংযুক্ত) সরকারি মাইকেল মধুসুদন কলেজ, যশোরের সহকারী অধ্যাপক মুহাম্মদ রকিবুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন পেয়েছেন সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ, ঝিনাইদহের সহকারী অধ্যাপক মোঃ ডালিম হোসেন এবং অডিট অফিসার হিসেবে পদায়ন পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও (ইনসিটু) বোয়ালমারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ খুরশিদ আলম মল্লিক।
একই প্রজ্ঞাপনে এক যোগে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড যশোরের শীষ ৫ কর্মকর্তাকে বদলি করা হয়। তারা হলেন, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. বিশ্বাস শাহীন আহমেদ, কলেজ পরিদর্শক সহযোগী অধ্যাপক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম, উপ-কলেজ পরিদর্শক সহকারী অধ্যাপক মদন মোহন দাস ও উপ-বিদ্যালয় পরিদর্শক সহকারী অধ্যাপক চঞ্চল কুমার বাছাড়। তাদের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
