নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এক যোগে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড যশোরের শীষ ৫ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞান জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একই পদে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. বিশ্বাস শাহীন আহমেদ, কলেজ পরিদর্শক সহযোগী অধ্যাপক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম, উপ-কলেজ পরিদর্শক সহকারী অধ্যাপক মদন মোহন দাস ও উপ-বিদ্যালয় পরিদর্শক সহকারী অধ্যাপক চঞ্চল কুমার বাছাড়। তাদের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপরোক্ত কর্মকর্তাগণ আগামী ১৫ অক্টোবর ২০২৪ ইং তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ ল্গইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
উল্লেখ্য, বদলি হওয়া শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাগণ পতিত শেখ হাসিনার সরকারের রাজনৈতিক সুপারিশে এই পদে পদায়ন পেয়েছিলেন। অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় তাদের এখান থেকে বদলি করা হলো।


শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
