নিজস্ব প্রতিবেদক।। রিসার্চ সেন্টার কুষ্টিয়া আয়োজিত আমাদের সংবিধান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা সভা গত শুক্রবার সন্ধ্যায় শহরের টালিপাড়ায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন কবি ও চিন্তক রাসেল আহমেদ।
বিদ্যমান সংবিধানের নান দিক তুলে ধরে তিনি বলেন, “ এই সংবিধান নতুন করে লেখা জরুরি। বিদ্যমান সংবিধান গণমানুষের হয়ে উঠেনি। তাই এ সংবিধান ব্যবহার করে কতিপয় মানুষ দেশের মানুষকে শাসন করেছেন। এখন তাই নতুন গঠনতন্ত্র লিখতে হবে, এই শাসনতন্ত্রের ইতি ঘটাতে হবে।”

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ সেন্টার কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম মেহেদী ও পরিচালক মোঃ কবিরুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন সংগঠনের পরিচালক মোঃ আশরাফ আলী। বক্তব্য রাখেন কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুনশী সাঈদ, ফেয়ার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, মোঃ আজিজুর রহমান, এ্যাডঃ কামরুল আহসান মনি প্রমুখ।
সভায় দেশের সর্বোচ্চ আইন সংবিধান সংশোধন ও পুনর্লিখন বিষয়ে জাতীয় ঐকমত্যের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম /এ/২১/১০/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
