কুড়িগ্রামঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রবিবার (২০ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভিসি জাকির হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তিনি ছাত্র জনতার অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরও পলাতক আওয়ামী দোসরদের সহযোগিতা নিয়ে প্রশাসন পরিচালনা করছেন। দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে ভিসি জাকির হোসেনের পদত্যাগ জরুরি। পদত্যাগ না করলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাই আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। এ নিয়ে একটি স্মারকলিপি জেলাপ্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানোর ঘোষণাও দেন তারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
