ঢাকাঃ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বিএসসিএসের পরিচালক মো. কাওছার মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালভিত্তিক ‘অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (আইটি)’ পদে প্রাথমিকভাবে ৩৬ জনকে নির্বাচিত করা হয়েছে।
এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৩৩টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে একটি পদ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
