গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫ নং কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খান দিলরুবা মহিলাদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ে অর্থ বরাদ্দের তালিকা প্রকাশ সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে খান দিলরুবার নাম ঘোষণা করেন। খান দিলরুবা উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল হক খানের মেয়ে। তিনি ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। খান দিলরুবা বলেন, ‘দেশপ্রেম ও দেশের মানুষের সেবার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মাধ্যমেই প্রকৃত মুক্তি অর্জন সম্ভব। আর প্রাথমিক বিদ্যালয় হলো মা কিংবা পরিবারের বাইরের প্রথম প্রতিষ্ঠান, যেখানে শিশুর হাতেখড়ি। আর এ শিশুরাই বিকশিত হয় সুনাগরিক হিসেবে। এ বোধ থেকে এ পেশায় এসেছি। তবে বাবা শিক্ষক ছিলেন বলে তার কথায়ও অনুপ্রাণিত হয়েছি।
আমার স্বামীও একটি কলেজে অধ্যাপনার সাথে যুক্ত। বাংলাদেশ ও বিশ্বের কল্যাণে আমার সন্তান শিক্ষক হলে খুশি হব। আজীবন এ উপলব্ধি নিয়ে শিশু শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
