এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

ঢাকাঃ শারদীয় দুর্গাপূজার ছুটি আজ রবিবার শেষ হতে যাচ্ছে। এই ছুটি শেষে ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। তাদের গেজেট জারি করা হতে পারে চলতি সপ্তাহেই পূজার ছুটি শেষে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আজ রবিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৩তম বিসিএসের সব কাজ শেষ, পূজার পর গেজেট হতে পারে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সিদ্ধান্ত অনুসারে, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.