শামছুল হক
জাতীয় শিক্ষা পদক ২০১৯ এ নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ইমরান।
শিক্ষায় আইসিটি’র সর্বোত্তম ব্যবহার এবং নিজ বিদ্যালয়ে তার প্লানিং এ আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, উদ্ভাবনীমূলক পাঠদান, ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল কো-অরডিনেটর হিসেবে নিজ বিদ্যালয়কে ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড এনে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ইনোভেটিভ শিক্ষা উপকরন তৈরি করে শিক্ষার্থীদের আনন্দময় পাঠদানের মাধ্যমে সেগুলোর ব্যবহার করাসহ শিক্ষার নানামুখী উন্নয়নে অংশগ্রহণ করায় তাকে জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালার আলোকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে তাঁকে নীলফামারী জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।
২০১৫ সালে তিনি a2i পরিচালিত শিক্ষক বাতায়নের ( teachers.gov.bd ) একাধিকবার সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি a2i এর ICT for Education জেলা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।প্রচুর ডিজিটাল কন্টেন্ট তৈরি ও সংগ্রহ করেছেন এবং সেগুলো ছড়িয়ে দিচ্ছেন উপজেলার শিক্ষকদের মাঝে। মাল্টিমিডিয়া কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন অন্য শিক্ষকদের।
গত তিন বছর ধরে তিনি কাজ করছেন ব্রিটিশ কাউন্সিলের মত ইন্টারন্যাশনাল প্লাটফরমে। ব্রিটিশ কাউন্সিলের স্কুলস অনলাইন কানেক্টিং ক্লাসরুমস প্রোগ্রামে তিনি ইন্টারন্যাশনাল স্কুল কো অরডিনেটর হিসেবে কাজ করেন। তিনি ভারত, পাকিস্তান, মিশর, লেবানন, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার বিভিন্ন স্কুলের সাথে বাংলাদেশের কারিকুলামের বিভিন্ন কার্যক্রম শেয়ার করেন এবং সেই সব দেশের স্কুলের মাধ্যমে তাদের দেশীয় কার্যক্রম সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শেয়ার করে তাদের গ্লোবাল এডুকেশন দিয়ে যাচ্ছেন।
শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির জন্য তার ৭ স্তরের ডেকোডেবল বই এর লেখক। এছাড়াও তার প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া উপর একটি গবেষণা আছে। বর্তমানে তিনি শিখন শেখানো কার্যক্রমে উদ্ভাবনীমূলক পাঠদান বিষয়ে প্রচুর কাজ করে যাচ্ছেন।
মুহাম্মদ ইমরান ডিমলা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আলহাজ্ব নজমুল হোসেনের কনিষ্ঠ পুত্র, তার বাড়ি ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মাস্টার পাড়ায়। শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে শ্রেষ্ঠ এই শিক্ষক সকলের দোয়া কামনা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
