এইমাত্র পাওয়া

টানা ৮ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

কুবিঃ ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর দুর্গাপূজা এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১৫ অক্টোবর ছুটি থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। তবে খোলা থাকবে আবাসিক হলগুলো।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৮ থেকে ১৫ অক্টোবর দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে পুনরায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.