চট্টগ্রাম: দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বৈধ প্রক্রিয়ায় হলে উঠতে পেরেছেন চবির শিক্ষার্থীরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস-পরীক্ষা। আজ থেকেই শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাসও।
এর আগে, জুলাইয়ের শুরুতে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের ফলে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তারা। ফলে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয় শ্রেণিকক্ষগুলোতে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে চবি বন্ধ ঘোষণা করে জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। ফলে প্রায় ৩ মাসের বেশি সময় পর ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা।
এদিকে ক্লাস শুরু হওয়ায় ও বৈধভাবে হলে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
