এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বন্যা পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক ১ম বর্ষ ভর্তির সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান মাধ্যম হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের কাছে আবেদন পত্র জমা দেন শিক্ষার্থীরা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষ ভর্তির সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন পত্র জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে আবেদন পত্র স্বাক্ষর করেন এবং জমা দেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ, দর্শন বিভাগের শিক্ষার্থী আহমেদ আব্দুল্লাহ ও নাহিদ হাসান।
দেশব্যাপী উদ্ভুত বন্যা পরিস্থিতিতে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে এ আবেদন পত্রে বলা হয়, “আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। বর্তমান বিরূপ আবহাওয়ার কারনে উদ্ভুত বন্যা পরিস্থিতিতে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বৃহত্তর রংপুর অঞ্চলের ১ম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন।”
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন পত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ বলেন, “সারাদেশে উদ্ভুত বন্যা পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশেষ করে বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা বিপদে আছেন। তাদের জন্য সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করেছি। স্যার আশ্বাস দিয়েছেন সময়সীমা বৃদ্ধি করা হবে।”
উল্লেখ্য, স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর নির্ধারণ করে হয়েছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
